টাইম: বর্ষসেরা উদ্ভাবনে দাবানল শনাক্তের এআই
বছরের শেষ ভাগে এসে বর্ষসেরা উদ্ভাবন হিসেবে দাবানল শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে জিপিটি–৪,জিপিটি–৪, এআই পিন, ডাল–ই থ্রি, মেটার সিমলেস এমফোরটি এবং ডেড্রোন সিটি–ওয়াইড ড্রোন ছাড়াও ডায়াকুয়া ইনভিজিবল সোলার রুফটাইল, সিজিঞ্জার ২১সি ট্রান্সঅ্যাস্ট্রা ফ্লাইট্র্যাপ ও কৃত্রিমভাবে মাংস তৈরির জন্য গুড মিট কালটিভেটেড চিকেন, ক্র্যাফট হেইঞ্জের মধ্যাহ্নভোজ উপযোগী গ্রিলড চিজের মতো দারুণ সব উদ্ভাবনের তালিকা প্রকাশ করলো প্রভাবশালী ইংরেজি ম্যাগাজিন টাইম।
এই তালিকায় থাকা ‘অ্যালার্ট ক্যালিফোর্নিয়া এবং ক্যাল ফায়ার এআই ওয়াইল্ডফায়ার ডিটেক্টর’টি উদ্ভাবিত হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর পাবলিক সেফটি প্রোগ্রামের অধীনে। এ জন্য রাজ্য জুড়ে বনাঞ্চলে স্থাপিত ১ হাজার ৫০টিরও বেশি ক্যামেরার নেটওয়ার্ক থেকে একটি ফিডে ধোঁয়া এবং আগুনের অন্যান্য প্রাথমিক ইঙ্গিত সনাক্ত করতে AI-কে প্রশিক্ষণ দিয়েছে ক্যাল ফায়ার। সেই প্রশিক্ষণ নিয়ে যখেই সিস্টেমে ধোঁয়ার মতো কিছু স্পট হয় তখনই এটি টেক্সট মেসেজের মাধ্যমে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টকে সতর্ক করে। এর ফলে প্রথম দুই মাসে ৯৯৯-এ কল আসার আগেই সিস্টেমটি সঠিকভাবে ৭৭টি অগ্নিকাণ্ড শনাক্ত করতে সক্ষম হয়৷
অবশ্য সেরা এআই উদ্ভাবনে তালিকায় প্রথমেই লেখা হয়েছে জনপ্রিয় ছবি সম্পাদনার সফটওয়্যার অ্যাডোবি ফটোশপে এআই ইমেজ জেনারেটর এবং জেনারেটিভ ফিল-কে। এ নিয়ে অ্যাডোবের ডিজিটাল মিডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাশলে স্টিল বলেছেন, তাদের এ এআই গ্রাহকদের তাদের কল্পনার গতিতে তাদের দৃষ্টিভঙ্গিগুলিকে জীবিত করতে সক্ষম করে৷
এছাড়াও ওপেন এআই জিপিটি ৪-কে গেম চেঞ্জিং এআই বলে অ্যাখ্যা দিয়েছে টাইম। কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে শক্তিশালী এই মডেলটি মৌখিক যুক্তিতে পারদর্শী ও সহজ ভাষায় জটিল ধারণা ব্যাখ্যা করতে পারে। গত সেপ্টেম্বরে ওপেনএআই ইনপুট হিসেবে কথা ও ছবি ব্যবহার করে মডেলের সঙ্গে মিথস্ক্রিয়া (ইন্টারঅ্যাকশন) করার সুযোগ তৈরি করে। পরবর্তী সময়ে দেখা যায়, জিপিটি–৪ভি ছবির বিষয়বস্তু সাধারণ ভাষায় কথা বলে বর্ণনা করতে পারে।





